• শনিবার, ২৭ জুন ২০২৬, ০৩:০৩ অপরাহ্ন
শিরোনাম
আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ ১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র।

খুলনায় বিশ্ব মানবাধিকার দিবস ২০২৩ পালিত

Reporter Name / ৪৯৩ Time View
Update : সোমবার, ১১ ডিসেম্বর, ২০২৩

মোঃ সাবিউদ্দিন: খুলনায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে জাতিসংঘ নিবন্ধিত আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা ‘আইনী সহায়তা কেন্দ্র (আসক) ফাউন্ডেশন খুলনা বিভাগীয় কমিটির উদ্যোগে র‌্যালি ও পথ সভা অনুষ্ঠিত হয়।

রবিবার (১০ ডিসেম্বর) বেলা ১১ টায় মহানগরীর শহীদ হাদিস পার্ক থেকে এ র‌্যালিটি শুরু হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে পূনরায় শহীদ হাদিস পার্কে এসে পথ সভার মধ্য দিয়ে শেষ হয়।

পথ সভায় সভাপতিত্ব করেন আসক খুলনা বিভাগীয় কমিটির সাধারন সম্পাদক মোঃ কারুজ্জামান জুয়েল। সংস্থার অতিরিক্ত নির্বাহী পরিচালক মোঃ শাহাদাৎ হোসেন শাওন এর পরিচালনায় প্রধান অতিথির বক্তৃতা করেন গ্লোবাল খুলনার সভাপতি শাহ্ মামুনুর রহমান তুহিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাংলা টিভি’র খুলনা প্রতিনিধি তরিকুল ইসলাম ডালিম, খুলনা টাইমস’র বার্তা সম্পাদক মোঃ নূর হোসেন জনি, এশিয়ান টিভি’র ফকিরহাট প্রাতিনিধি মোঃ নাসির উদ্দিন, দৈনিক খুলনা অঞ্চলের স্টাফ রিপোর্টার মোঃ জাহিদুল রহমান।

এ সময় উপস্থিত ছিলেন মোঃ বেলাল হোসেন খান, মোঃ সাইফুল ইসলাম বাবু, মোঃ রাজু আহমেদ, মোঃ রবিউল মুন্সি, অমিত কুমার দাস, মাহমুদুল হাসান শামিম, ইঞ্জিঃ মাসুম, মোঃ মনিরুল ইসলাম, মোঃ মিনারুল ইসলাম মিনার, মোঃ নাজিম সরদার, মোঃ মাসুম সরদার, পিয়া জামান, খুকু মনি, রানী সিকদার, সুমি প্রমুখ। অনুষ্ঠানে বক্তারা বলেন, দেশে বর্তমানে মানবাধিকার লঙ্ঘণের চরম প্রতিযোগিতা চলছে।

তাছাড়া গণমাধ্যমের স্বাধীনতা এবং গণতন্ত্র প্রতিষ্ঠার বিষয়ে দল’মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। মানবাধিকার লঙ্ঘনের সাথে যারা জড়িত তাদের বিরুদ্ধে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। পাশাপাশি আসক ফাউন্ডেশন যাতে মানবাধিকার রক্ষায় কাজ করতে পারে তার সহায়ক পরিবেশ সৃষ্টির দাবি জানানো হয়।


More News Of This Category
bdit.com.bd