• শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ১০:০০ অপরাহ্ন
শিরোনাম
ঘিওরে শিশুকে যৌন নির্যাতনের অভিযোগে সৎ বাবা আটক ৫ আগস্ট সাধারণ ছুটি ঘোষণা শিক্ষাব্যবস্থা ঠিক করতে পারলে ৩০ বছর পর আদর্শ জাতি গড়ে উঠবে: সেনাপ্রধান জাতীয়করণসহ কারিগরি শিক্ষক-কর্মচারীদের ১০ দাবি, না মানলে আন্দোলন স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা শিক্ষকদের এমপিও বাস্তবায়নের দাবিতে মানববন্ধন স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসার বেতন বন্ধের চক্রান্ত ও মিথ্যা মামলার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ ও প্রতিকার পে স্কেল বাস্তবায়নে বাড়ছে উদ্বেগ ও হতাশা ঘিওরে বালিয়াখোড়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের ইমাম ও খতিবদের  সম্মানীর জন্য  মসজিদ  নির্বাচনে দুর্নীতির অভিযোগ  স্বতন্ত্র ইবতেদায়ি মাদ্রাসা জাতীয়করণ/এমপিওভুক্তির দাবিতে শিক্ষামন্ত্রীর কাছে স্মারকলিপি আনন্দ টিভির সাংবাদিকে মারধরের অভিযোগ

কালিগঞ্জের তারালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি বিতর্কে নেতাকর্মী ও সমর্থকদের বিক্ষোভ

Reporter Name / ৭০৮ Time View
Update : রবিবার, ২৬ জানুয়ারি, ২০২৫

নিজস্ব প্রতিনিধিঃ সাতক্ষীরা কালিগঞ্জ

সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলাধীন ৭নং তারালী ইউনিয়ন বিএনপি’র আহবায়ক কমিটি গঠিত হওয়ার দিন রাতেই উপজেলা ব্যাপী ব্যাপক ক্ষোভ ছড়িয়ে পড়ে।

দলীয় নেতাকর্মী ও মাঠ পর্যায়ের সর্বাধিক কর্মীদের দাবি তারালী ইউনিয়ন বিএনপি’র ঘোষিত আহবায়ক কমিটিতে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম ও কালিগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এনামুল হোসেন ছোটর ডানহাত, আওয়ামীলীগের দোসর মোঃ এনামুল হক এনাম আহবায়ক ও গণিয়ার রহমান গণি সদস্য সচিবের পদ পেয়েছেন। আহবায়ক কমিটি প্রকাশের পর ২৫ জানুয়ারি (শনিবার) রাতেই ইউনিয়নের কর্মী সমর্থক ও নেতাকর্মীরা মসাল জ্বালিয়ে স্বল্পপরিসরে বিক্ষোভ মিছিল করেন।

২৬ জানুয়ারি (রবিবার) বেলা ১১ ঘটিকায় তারালি বাজার অভিমুখে কালিগঞ্জ উপজেলা বিএনপি, পাশাপাশি বেশ কয়েকটি ইউনিয়ন বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মী, দলীয় সমর্থকদের উপস্থিতিতে অনুষ্ঠিত হয় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ।
কালিগঞ্জ উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এস.এম সেলিম আহমেদের সঞ্চালনায় তারালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মোঃ আরশাদ আলীর সভাপতিত্বে বিক্ষোভ মিছিল প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা হিন্দু-বৈদ্ধ্য-খ্রিস্টান ঐক্যফ্রন্টের সিনিয়র সহ-সভাপতি বাবু মিলন কুমার সরকার, কালিগঞ্জ উপজেলা বিএনপির সাবেক প্রচার সম্পাদক কিসমতুল বারী, উপজেলা বিএনপির সাবেক স্বনির্ভর বিষয়ক সম্পাদক মোঃ হাফিজুর রহমান বাবু, উপজেলা ছাত্রদলের আহবায়ক সাদ্দাম ফরহাদ, উপজেলা যুবদলের সদস্য সচিব আব্দুল আজিজ, উপজেলা কৃষক দলের সাবেক আহবায়ক সোহেল রানা, উপজেলা যুবদলের সাবেক সাধারণ সম্পাদক মোঃ নজরুল ইসলাম নজু, উপজেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক আব্দুল আল মামুন, তারালী ইউনিয়ন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোঃ মোনাজাত আলী, যুগ্ন সাধারণ সম্পাদক মোঃ নুরুল ইসলাম, নলতা ইউনিয়ন বিএনপি’র সভাপতি মোঃ রফিকুল ইসলাম খোকন সহ আরো অনেকে।

প্রতিবাদ সমাবেশের সভাপতি মোঃ আরশাদ আলী বলেন, এনামুল হক এনাম ও গণিয়ার রহমান গণি সকল সময় জেলা ও উপজেলা আওয়ামীলীগের সব প্রোগ্রামে উপস্থিত থাকতো, আওয়ামীলীগের দালালি করতো, চেয়ারম্যান এনামুলের গাড়িতে ঘুরে ঘুরে আওয়ামীলীগের দলীয় কাজ করতো। তারা আজ কিভাবে বিএনপি’র পদ পায় আমার বুঝে আশে না। আমরা এই কমিটি প্রত্যাখ্যান করলাম, আগামী ২৪ ঘন্টার মধ্যে এই আহবায়ক কমিটি বিলুপ্ত ঘোষণা করা না হলে আমরা রাজ পথে নেমে যাবো।
শেষে তারা চাম্পাফুল ইউনিয়নে উপস্থিতিত হয়ে ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশে যুক্ত হন।


More News Of This Category
bdit.com.bd