• সোমবার, ২৫ মে ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
শিরোনাম
১৫১৯ টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবতেদায়ি মাদরাসা এম পিও /জাতীয়করণের দাবিতে মানববন্ধন মানিকগঞ্জের ঘিওরে মেডিকেল রিপ্রেজেন্টেটিভদের পেশাগত মর্যাদা রক্ষা ও নিরাপদ কর্মপরিবেশ নিশ্চিত করার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘিওরে পূর্ব শত্রুতার জেরে ঘোড়ার পায়ে কোপ দেয়ার অভিযোগ উঠেছে ঘিওরে মহান মে দিবস পালিত ইবতেদায়ি মাদরাসা জাতীয়করণের দাবি, বরাদ্দ না পেলে ধর্মঘটের হুশিয়ারী ঘিওরে বিলুপ্ত খাল বন্ধ করে বহুতল ভবন নির্মাণ কাজ বন্ধ ও খাল পুনঃখনন করার দাবিতে এলাকাবাসীর বিক্ষোভ ঘিওর উপজেলায় ইমাম সম্মেলন দেশে প্রথম সাশ্রয়ী ডিজিটাল ডায়েট কোচিং প্ল্যাটফর্ম ‘ডায়েটকোচ’ চালু মিসাইল মজুদ উল্লেখযোগ্যভাবে কমে যাওয়া ও ভবিষ্যতে চীন রাশিয়ার সাথে যুদ্ধ হওয়ার তীব্র শঙ্কায়। অনির্দিষ্টকালের জন্য যুদ্ধ বিরতি ঘোষণা দিয়ে ইরান যুদ্ধ থেকে সরে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্র। শিগগিরই নিয়োগ দেওয়া হবে ১ লাখ স্বাস্থ্যকর্মী: স্বাস্থ্যমন্ত্রী

পাকিস্তানিদের জন্য ঢাকার ভিসানীতি শিথিল, উদ্বেগ জানালো ভারত

Reporter Name / ৯৭১ Time View
Update : শনিবার, ৭ ডিসেম্বর, ২০২৪

গণশক্তি ডেস্কঃ

বাংলাদেশ পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা পাওয়ার ক্ষেত্রে নিরাপত্তা ছাড়পত্রের (সিকিউরিটি ক্লিয়ারেন্স) প্রয়োজনীয়তা তুলে নিয়েছে। এতে নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়েছে ভারত।

শনিবার ভারতীয় গণমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে এমনটাই উল্লেখ করা হয়েছে

এতে বলা হয়, ২০১৯ সালে বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের টানাপোড়েন এবং নিরাপত্তা উদ্বেগের প্রেক্ষিতে এই সিকিউরিটি ক্লিয়ারেন্স প্রয়োজনীয় করা হয়েছিল। তবে ২০২৪ সালের ২ ডিসেম্বর বাংলাদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা পরিষেবা বিভাগ (SSD) এই শর্ত তুলে নেয়ার ঘোষণা দেয়।

সম্প্রতি পাকিস্তানের হাই-কমিশনার সৈয়দ আহমেদ মারুফ ঢাকায় বিএনপি নেত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেন। এরপরই মূলত এই নীতির পরিবর্তন করা হলো।

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের উষ্ণতা

এই নভেম্বরেই বাংলাদেশ সরকার করাচি থেকে চট্টগ্রামে সরাসরি কার্গো জাহাজ চলাচলের অনুমতি দিয়েছিল, যা দুই দেশের মধ্যকার সম্পর্ক উষ্ণ হওয়ার আরেকটি দৃষ্টান্ত।

এনডিটিভির দাবি, বিএনপি ঐতিহাসিকভাবে পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখে চলেছে। অন্যদিকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আওয়ামী লীগ বরাবরই ভারতের ঘনিষ্ঠ মিত্র হিসেবে পরিচিত।

নিরাপত্তা নিয়ে ভারতের উদ্বেগ

বাংলাদেশের এই ভিসা নীতি পরিবর্তন উত্তর-পূর্ব ভারতের নিরাপত্তার জন্য উদ্বেগ বাড়িয়েছে। ভারতীয় নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, এই পরিবর্তন ভারত-বাংলাদেশ সম্পর্ককে প্রভাবিত করতে পারে এবং বাংলাদেশের ভূ-রাজনৈতিক অবস্থানে একটি গুরুত্বপূর্ণ মোড় আনতে পারে।

এ নিয়ে সিডনি পলিসি অ্যান্ড অ্যানালাইসিস সেন্টারের নির্বাহী পরিচালক মুবাশার হাসান বলেছেন, বাংলাদেশ এখন ভারতের প্রতিপক্ষ পাকিস্তানের সঙ্গে সম্পর্ক স্বাভাবিক করার মাধ্যমে জানিয়ে দিচ্ছে যে, তারা দক্ষিণ এশিয়ার রাজনীতিকে আর ভারতকেন্দ্রিক দৃষ্টিকোণ থেকে দেখতে চায় না। তবে দীর্ঘমেয়াদে এটি বাংলাদেশের জন্য কতটা কার্যকর হবে, তা নিয়ে প্রশ্ন থেকে যায়।

ভারতের প্রতিবেশী নীতি ও আঞ্চলিক প্রভাব

এদিকে ভারতের প্রতিবেশী নীতিতে ফাঁকফোকর স্পষ্ট হয়ে উঠছে বলে উল্লেখ করেছেন বিশেষজ্ঞরা।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বারবার ভারতের সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখার আগ্রহ প্রকাশ করলেও, ভারতের পক্ষ থেকে তেমন প্রতিক্রিয়া দেখা যায়নি।

 

এই পরিস্থিতি দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এবং নিরাপত্তার ক্ষেত্রে বড় পরিবর্তনের ইঙ্গিত দিচ্ছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সুরক্ষার দৃষ্টিভঙ্গি

বাংলাদেশ-পাকিস্তান সম্পর্কের ফলে ভারত তার উত্তর-পূর্ব অঞ্চলে চরমপন্থি গোষ্ঠীগুলোর কার্যক্রম বাড়ার আশঙ্কা করছে। বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তনগুলোর ফলে এই অঞ্চলে নিরাপত্তা হুমকি আরো বাড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাংলাদেশের এই পদক্ষেপগুলো একদিকে কূটনৈতিক সম্পর্ক পুনর্বিবেচনার সংকেত দিচ্ছে, অন্যদিকে এটি ভারতের জন্য একটি নিরাপত্তা চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে

বলেও মনে করা হচ্ছে


More News Of This Category
bdit.com.bd