মানিকগঞ্জের ঘিওর সিনিয়র মাদ্রাসার এডহক কমিটির সভাপতি মৃধা মো. মাসুদ রানার পরিচিতি সভা ও মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২৫ অক্টোবর) সকালে মাদ্রাসার শিক্ষক মিলনায়তন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় মাদ্রাসার সার্বিক শিক্ষা কার্যক্রম, শিক্ষার মানোন্নয়ন ও প্রতিষ্ঠানের উন্নয়ন নিয়ে মতবিনিময় করা হয়।
মৃধা মো. মাসুদ রানা এর আগে ঘিওর উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ও ছাত্রবিষয়ক সম্পাদক, ঘিওর সদর ইউনিয়ন ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক, ঢাকা কলেজ ছাত্রদলের সাবেক সহসভাপতি ও ভারপ্রাপ্ত দপ্তর সম্পাদক এবং বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কুস্তা কবরস্থানের সাধারণ সম্পাদক।
সভায় উপস্থিত ছিলেন মাদ্রাসার অধ্যক্ষ মো. ইউনুছ মিয়া, সহকারী অধ্যাপক মো. মহিদুর রহমান, মো. রফিকুল ইসলাম, সাহেলা , মো. শাহজাহান মিয়া, মো. আবু জুবায়ের হোসেন, মুহাম্মদ জহিরুল ইসলাম, মো. মিজানুর রহমান, সহকারী শিক্ষক মো. হেলাল উদ্দিন, মো. আতিয়ার রহমান, শরিফুল ইসলাম খান, বিলাল হোসাইন, মো. লোকমান হোসেন, সুরাইয়া আহমেদ ইভা, সাবিনা ও খন্দকার মিজানুর রহমানসহ মাদ্রাসার শিক্ষক-কর্মচারীরা।